মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

নিউইয়র্কে ব্রঙ্কসের চিড়িয়াখানার বাঘ করোনায় আক্রান্ত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
  • ৩৪৭ বার

মহামারি করোনা ভাইরাসে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। দেশটিতে মৃত্যুর মিছিলে গত ২৪ ঘণ্টায় আরো ১ হাজার ৭৬ জন করোনা রোগী যুক্ত হয়েছেন। সব মিলিয়ে মারা গেছেন ৯ হাজার ৫২৮ জন। করোনা প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন করোনা রোগী শনাক্তের তথ্য পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২১ হাজার ৬৩৬ জন। এদিকে নিউইয়র্কের ব্রঙ্কস চিড়িয়াখানার একটি বাঘ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটিতে এই প্রথম কোনো পশু এ ভাইরাসে আক্রান্ত হলো।
সোমবার (৬ এপ্রিল) ব্রঙ্কস চিড়িয়াখানার বন্যপ্রাণী সংরক্ষণ সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, ৪ বছর বয়সী মালায়ান এই বাঘটির শুষ্ক কাশি হচ্ছিল। সেইসঙ্গে ক্ষুধা কমে গিয়েছিল তার। চিকিৎসার জন্য তাকে জাতীয় ভেটেরিনারি সার্ভিস ল্যাবরেটরিতে নেয়া হয়। পরে সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করা হলে করোনা ধরা পড়ে।
কর্তৃপক্ষ জানিয়েছে, যে ব্যক্তি এই বাঘের রক্ষণাবেক্ষণ করতেন তার কাছ থেকে বাঘের মধ্যে এই ভাইরাস সংক্রমিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার বোন আজুল, দুটি আমুর বাঘ এবং তিনটি আফ্রিকান সিংহের শরীরেও করোনাভাইরাসের লক্ষণ দেখা দিয়েছিল। কিন্তু তারা কেউই এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত নয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com