বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

পাকিস্তান সীমান্তে ইরানের কর্নেলকে গুলি করে হত্যা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ১৫৫ বার

ইরানের পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র গোষ্ঠী জইশ আল আদল এর হামলায় দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কর্নেল হোসেইন আলি জাভদানফারসহ তিনজন নিহত হয়েছেন। ইতিমধ্যে হামলার দায় স্বীকার করেছে গোষ্ঠীটি।

আইআরজিসি থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সীমান্তবর্তী সারভান প্রদেশে সাংস্কৃতিক কার্যক্রম বিষয়ক এক মিশনে ছিলেন জাভদানফার। সেখানেই তাকে দুই দেহরক্ষীসহ খুন করা হয়।

একদিন আগেই এই গোষ্ঠীকে লক্ষ্য করে পাকিস্তানি ভূখণ্ডে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছিল ইরান। জইশ আল আদল জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র তাদের সদস্যের বাড়িতে আঘাত এনেছে। এতে দুইজন শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন দুজন নারী ও এক কিশোরী।

এদিকে ইরানের হামলাকে অবৈধ আখ্যা দিয়ে আজ বুধবার ইরানি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তানও।

ইরানি সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এর প্রতিবেদনে বলা হয়, , ২০১২ সালে প্রতিষ্ঠিত এই জঙ্গিগোষ্ঠী পাকিস্তান থেকেই নিজেদের কার্যক্রম পরিচালনা করে। এর আগেও সীমান্তবর্তী অঞ্চলে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ইরান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com