বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

সাকিবদের অল্প রানেই আটকে দিল তামিমের বরিশাল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১৯০ বার

টস জিতে সাকিব আল হাসানের দল রংপুর রাইডার্সকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। সিদ্ধান্তটি যে সঠিক নিয়েছেন, সেই প্রমাণ শুরু থেকেই দেখিয়েছে বরিশাল। প্রথমে ব্যাট করা রংপুরকে ১৩৪ রানেই আটকে দিয়েছে দলটি।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপর দেড়টায় শুরু হওয়া ম্যাচে প্রথম বলেই উইকেট এনে দেন মোহাম্মদ ইমরান। বেন্ডন কিংকে দারুণ এক ইয়র্কারে বোল্ড করেন তিনি। ১৫ রানের মধ্যেই আরও ২ উইকেট যায় রংপুরের। ফেরেন রনি তালুকদার ও রাজনীতির মাঠে দীর্ঘদিনের ব্যস্ততা ছেড়ে ক্রিকেটে ফেরা সাকিব আল হাসান। দুজনই ফেরেন পেসার খালেদ আহমেদের বলে। এর মধ্যে ২ রান করেই সাকিব হন বোল্ড।

৩১ রানে ফেরেন আজমাতুল্লাহ ওমারজাইও। এরপর ব্যাট হাতে প্রতিরোধ গড়েন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান ও শামীম হোসেন। এই দুজন দলের রান নিয়ে যান ৬৫ পর্যন্ত। তবে এই রানে সোহান (২৩) ফিরলে বিপদ বাড়ে রংপুরের।

১০ রানের বেশি করতে পারেননি মোহাম্মদ নবীও। তবে শেষদিকে দারুণ ব্যাটিং করেছেন শেখ মেহেদী হাসান। ১৯ বলে ২৯ রান করেন এই অলরাউন্ডার। শেষ পর্যন্ত তার ২৯ ও শামীমের ৩৪ রানেই ১৩৪ রানের পুঁজি পায় রংপুর।

বরিশালের হয়ে বল হাতে দুর্ধর্ষ ছিলেন খালেদ। ৪ ওভারে ৩১ রান খরচায় ৪ উইকেট শিকার করেন তিনি। ৩ ওভার বল করে মাত্র ১৩ রান দিয়ে ২ উইকেট তুলে নেন মেহেদী হাসান মিরাজ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com