বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

বান্দরবানে ‘চাঁন্দের গাড়ি’ খাদে পড়ে ২ পর্যটক নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১৪৭ বার

বান্দরবানের রুমার বগালেক সড়কে ‘চাঁন্দের গাড়ি’ খাদে পড়ে ২ পর্যটক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ পর্যটক। আজ শনিবার সকালে কেওক্রাডং থেকে বগালেক আসার পথে দার্জিলিং পাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত পর্যটকরা হলেন ফিরোজা খাতুন(৫০) জয়নব (২৪)। তারা ঢাকার বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে বেড়াতে আসা ৫০ জনের একটি গ্রুপ চারটি ‘চাঁদের গাড়ি’ নিয়ে শুক্রবার রুমার কেওক্রাডং ভ্রমণে যান। সেখানে রাত্রিযাপন শেষে শনিবার সকালে বগালেক ফেরার পথে দার্জিলিং পাড়া এলাকায় পৌঁছালে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যান ফিরোজা খাতুন ও জয়নব নামের দুই পর্যটক। আহত হন আরও ১০ জন।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুত্বর বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহাবুবুল হক বলেন, পর্যটকবাহী একটি ‘চাঁন্দের গাড়ি’ কেওক্রাডং থেকে বগালেক আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে দুই পর্যটক নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। মরদেহ দুটিও উদ্ধার করা হয়েছে। নিহত ও আহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com