শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাল্যবিবাহ, বহুবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন হুইপ দুলু পে-স্কেলের পরও দুর্নীতি হলে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নামবে জনগণ-ভোলায় সারজিস আলম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর যেন ফিরে এসেছে নব্বইয়ের দশক এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশের তারিখ ঘোষণা

ভারতে করোনায় ভয়াবহ সামাজিক সংক্রমণ শুরুর ইঙ্গিত, মৃত্যু ২০৬

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১১ এপ্রিল, ২০২০
  • ৪১৫ বার

ভারতে করোনাভাইরাস নিশ্চিতভাবে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা এখন ৬ হাজার ৭৬১ এবং মারা গেছে ২০৬ জন বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয় আরো জানিয়েছে আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ৫১৬ জন সুস্থ হয়ে উঠেছে।

ভারতে করোনাভাইরাস সংক্রমণের অন্যতম একটি হটস্পট পাঞ্জাব রাজ্যে লকডাউন পয়লা মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

পুরো দেশে ১৪ এপ্রিলের পর লকডাউন আরো বাড়ানো হবে কিনা, তা আগামীকাল সব রাজ্যের মুখমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের পর জানানো হবে বলে ধারণা করা হচ্ছে।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের এক সাম্প্রতিক সমীক্ষা থেকে ধারণা করা হচ্ছে ভারতে করোনাভাইরাসের সামাজিক সংক্রমণ শুরু হয়েছে।

সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস (বা সারি) রয়েছে, এমন ৫৯১১ জনের কোভিড-১৯ পরীক্ষায় ১০৪ জনের সংক্রমণ শনাক্ত করা গেছে।

উল্লেখযোগ্য বিষয় হল, এদের মধ্যে ৪০ জনের কোনো বিদেশ ভ্রমণের অথবা সংক্রমিত রোগীর সংস্পর্শে আসার কোনও ইতিহাস নেই।

দেশের ২০টি রাজ্যেই ছড়িয়ে আছেন ওই ১০৪ জন করোনা পজিটিভ রোগী। যদিও চিকিৎসকরা বলছেন ভারতের জনসংখ্যার নিরিখে হাজার ছয়েক মানুষের মধ্যে সমীক্ষা করে কোনও স্থির সিদ্ধান্তে আসা কঠিন, তবে তারা বলছেন এ থেকে একটা ইঙ্গিত অবশ্যই পাওয়া যায়। বিবিসি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com