বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

আরিফুলের রেকর্ড গড়া শতকে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিলো বাংলাদেশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ১৬৯ বার

বিশ্বকাপ এলেই যেন জ্বলে উঠেন আরিফুল ইসলাম। গত আসরে চার ম্যাচ খেলেই জোড়া শতক তুলে নিয়েছিলেন তিনি, এবারো ভুল হয়নি। আগের আসর যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন শুরু। প্রথম দুই ম্যাচে ইনিংস বড় করতে না পারলেও তৃতীয় ম্যাচে এসে আরো একটা শতক তুলে নিলেন তিনি।

আরিফুল ইসলামের শতকে ভর করে শুক্রবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২৯১ রানের বড় সসংগ্রহ পেয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল। দক্ষিণ আফ্রিকায় চলতি অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে যা জুনিয়র টাইগারদের সর্বোচ্চ পুঁজি।

বিশ্বকাপের সুপার টুয়েলভ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয় মাহফুজুর রাব্বিরা। টসে হেরে আগে ব্যাট করতে নেমে অবশ্য প্রত্যাশিত সূচনা পায়নি বাংলাদেশ। ২২.৪ ওভারে ৯৪ রানেই হারিয়ে ফেলে ৩ উইকেট। আদিল ১৩, আশিক ২৭ ও ৪০ রানে ফেরেন মোহাম্মদ রিজওয়ান।

তবে চতুর্থ উইকেট জুটিতে আরিফুল ইসলাম ও আহরার আমিন মিলে শতরান এনে দেন দলকে, পাড় করে দেন দুই শ’ রানের মাইলফলক। ১১৬ বলে ১২২ রানের এই যুগলবন্দী ভাঙে আহরার ৪৯ বলে ৪৪ রানে ফিরলে। ততক্ষণে অবশ্য ৮০ রান ছুঁয়ে ফেলেছেন আরিফুল।

এরপর ছুঁয়েছেন রেকর্ড গড়া শতকটাও। প্রথম বাংলাদেশী হিসেবে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে তিনটে শতকের মালিক এখন আরিফুল। আর গোটা বিশ্বে তৃতীয়, এশিয়ার দ্বিতীয়। তার আগে কেবল শিখর ধাওয়ান ও ইংল্যান্ডের জ্যাক বারহাম এই কীর্তি গড়েন।

শতক ছোঁয়ার পর অবশ্য বেশীক্ষণ মাঠে থাকা হয়নি, ১০৩ বলে সমান ১০৩ রানে সাজঘরে ফেরেন তিনি। তবে এরপর শিহাব জেমসের ১৭ বলে ৩১ ও জীবনের ৭ বলে ১৩* রানে ৭ উইকেটে ২৯১ রান তুলেছে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com