বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

আটকের পর ড. মঈন খানকে ছেড়ে দিলো পুলিশ

বাংলাদেশ ডেইলি অনলাইন:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ১০৩ বার

পূর্বঘোষিত কালো পতাকা মিছিল থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেকমন্ত্রী ড. আব্দুল মঈন খানকে আটকের ঘণ্টাখানেক পর উত্তরা পশ্চিম থানা থেকে ছেড়ে দিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুর ৩টার পর থানা থেকে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন মঈন খানের ব্যক্তিগত সহকারী বাহাউদ্দীন ভূইয়া মিল্টন।

মিল্টন জানান, পুলিশ বলেছে- কালো পতাকা মিছিলের অনুমতি না থাকায় মঈন খানকে থানায় আনা হয়েছিলো। এখন তাকে বাসায় পাঠানো হয়েছে ।

এরআগে বেলা ২টায় সংসদ বাতিলের দাবিতে পূর্ব ঘোষিত কালো পতাকা মিছিল থেকে মঈন খানকে আটক করেছিলো পুলিশ। দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, দলের চেয়ারপার্সন খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ এক দফা দাবি আদায়ে ঢাকা মহানগর উত্তরে (জোন-২) কালো পতাকা মিছিল বের করলে  মিছিল থেকে তাকে আটক করা হয়।

এছাড়াও ড. আব্দুল মঈন খানসহ মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ আরও ১১ জন জনকে আটকের খবর জানা গেছে। আটককৃত অন্যরা এখনও ছাড়া পাননি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com