রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বিপিএল থেকে বিরতি মাশরাফির, কারণ কী?

বাংলাদেশ ডেইলি অনলাইন:
  • আপডেট টাইম : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ১৪৮ বার

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে বিরতি নিচ্ছেন মাশরাফি বিন মর্তুজা। সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক দল থেকে সরে গিয়ে আপাতত জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। যেখানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের হুইপের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক দলনেতা।

‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত এই তারকার এবারের বিপিএলে খেলা নিয়ে নানা বিতর্ক চলছিল। এ ছাড়া তার দল সিলেট স্ট্রাইকার্স এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে সবকটিতে হেরেছে। দলের যখন এই অবস্থা, তখন সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি।

মাশরাফির অনুপস্থিতিতে সিলেটের সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন নেতৃত্ব দেবেন। দলের পক্ষ থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়েছে।

সিলেট অবশ্য পুরো আসরে জন্য মাশরাফি ছাড়ছে না। দলটির প্রত্যাশা নিজের রাজনৈতিক ক্যারিয়ারের পর সুযোগ পেলে আবারও দলের সঙ্গে যুক্ত হবেন তিনি। বিজ্ঞপ্তিতে দলের পক্ষ থেকে মাশরাফির এতদিনের নেতৃত্বের জন্য ধন্যবাদ বার্তাও দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com