বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

সচিবদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৬ বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর প্রথমবারের মতো সচিবদের নিয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

এর আগে রেকর্ড পঞ্চমবার ও টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে সভার শুরুতে সচিবদের পক্ষ থেকে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন ফুল দিয়ে অভিনন্দন জানান। এর পর উপস্থিত সচিবদের উদ্দেশে সূচনা বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

জানা গেছে, এই সভা থেকেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের নির্দেশনার পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে করণীয় নিয়ে সরকারপ্রধান দিক নির্দেশনা দিতে পারেন। এ ছাড়া ২০২২ সালের সচিব সভায় প্রধানমন্ত্রী যেসব নির্দেশনা দিয়েছেন, সেগুলোর বাস্তবায়ন অগ্রগতিও পর্যালোচনা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com