বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

কাল মুক্তি পাচ্ছেন থাকসিন সিনাওয়াত্রা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৮ বার

স্বেচ্ছানির্বাসন শেষে দেশে ফিরে জেলে যাওয়া থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা মুক্তি পাচ্ছেন আগামীকাল রবিবার। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শ্রেত্থা থাভিসিন আজ শনিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

বিতর্কিত ধনকুবের ও থাইল্যান্ডের দুবারের নির্বাচিত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা ২০০৬ সালে এক সামরিক অভ্যত্থানে ক্ষমতাচ্যুত হন। ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির দায়ে পরে তার আট বছরের জেলও হয়। তবে ১৫ বছর স্বেচ্ছানির্বাসন থেকে গত বছরের আগস্ট মাসে দেশে ফেরার পর গ্রেপ্তার হন তিনি। নেওয়া হয় জেলে। এর পরপরই থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালঙ্কর্ন তার শাস্তি কমিয়ে এক বছরে নামিয়ে আনেন।

এ বিষয়ে থাই প্রধানমন্ত্রী শ্রেত্থা থাভিসিন বলেন, ‘আইনের ধারা মেনে রবিবার মুক্তি পেতে যাচ্ছেন সিনাওয়াত্রা।’

এর আগে থাইল্যান্ডের বিচারমন্ত্রী বলেছিলেন, ৭৪ বছর বয়সী থাকসিন সিনাওয়াত্রার নামসহ শাস্তির মেয়াদ শেষ হওয়ার আগে মুক্তি পেতে যাওয়া ৯৩০ জন বন্দির তালিকায় রয়েছে। তিনি জানিয়েছিলেন, স্বাস্থ্যগত জটিলতার কারণে ৭০ বছরের ঊর্ধ্বের যে গ্রুপটিকে মুক্ত করা হচ্ছে, তার মধ্যে সিনাওয়াত্রা রয়েছেন।

থাইল্যান্ডের গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, থাকসিন সিনাওয়াত্রাকে শনিবার ভোরে মুক্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com