শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

নাভালনির মৃত্যুতে জাতিসংঘের উদ্বেগ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৬ বার

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক ও বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনির কারাগারে মৃত্যুর খবরে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

শুক্রবার সংস্থাটি রুশ সরকারকে ‘নিপীড়ন বন্ধের’ আহ্বান জানিয়ে এ উদ্বেগের কথা প্রকাশ করে।

এক বিবৃতিতে জাতিসংঘের অধিকার কার্যালয়ের মুখপাত্র লিজ থ্রোসেল এসব তথ্য জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, ‘রাষ্ট্রীয় জেলে বন্দি অবস্থায় কেউ মারা গেলে ধরে নেওয়া হয়—মৃত্যুর জন্য রাষ্ট্র দায়ী। এই দায় শুধুমাত্র একটি স্বাধীন, নিরপেক্ষ সংস্থার মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্তের পরই খণ্ডন করা যেতে পারে।’

 

৪৭ বছর বয়সী নাভালনি গত এক দশকে রাশিয়ায় বিরোধী নেতা হিসেবে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের একটি কারাগারে বন্দী রাখা হয়েছিল তাকে। শুক্রবার তার মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com