সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

রমজানে আল আকসায় মুসল্লিদের প্রবেশে নিষেধাজ্ঞা দেবে ইসরাইল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১০ বার

আসন্ন রমজানে আল আকসা মসজিদে মুসল্লিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিতে পারে ইসরাইল। সোমবার (১৯ ফেব্রুয়ারি) ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে।

আল জাজিরা জানিয়েছে, ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আসন্ন রমজান উপলক্ষ্যে আকসা মসজিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিতে পারে ইসরাইল। পরে সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়ে জিজ্ঞেস করা হলে মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী নিরাপত্তার খাতিরে একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এ বিবৃতির নিন্দা জানিয়েছে। একইসাথে তারা ফিলিস্তিনিদেরকে সঙ্ঘবদ্ধভাবে ইসরাইলকে প্রতিহত করার আহ্বান জানান।

উল্লেখ্য, আল আকসা মসজিদ পূর্ব ফিলিস্তিনের ওল্ড সিটিতে অবস্থিত। এটি এখন দখলদার ইসরাইলের নিয়ন্ত্রণে রয়েছে। প্রথম কেবলা হিসেবে এর গুরুত্ব মুসলমানদের কাছে অপরিসীম। ইহুদিরাও এটিকে পবিত্রতম স্থান হিসেবে বিবেচনা করে।

সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com