সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

অসুস্থ বাংলাদেশিকে নিতে চাইল না ভারত, পাকিস্তানে জরুরি অবতরণ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৫ বার

রিয়াদগামী সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশী হজযাত্রী। ফলে ভারতের মোম্বাইয়ের একটি বিমানবন্দরে জরুরী অবতরণের অনুমতি চান পাইলট। কিন্তু মুম্বাইয়ের এয়ার ট্রাফিক কন্ট্রোলার তাকে অনুমতি দেননি। পরে ওই বিমান পাকিস্তানের বন্দর নগরী করাচিতে অবতরণ করে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) পাকিস্তানি গণমাধ্যম দি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদগামী সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশী হজযাত্রী আবু তাহির। উচ্চ রক্তচাপে তার অবস্থা গুরুতর হয়ে পড়ে। এ সময় তিনি ক্রমাগত বমিও করছিলেন। ফলে জরুরি অবতরণের প্রয়োজন দেখা দেয়। এরপর পাইলট বিমানটিকে মুম্বাইয়ের দিকে ঘুরিয়ে দেন। পরে মানবিক অবতরণের জন্য মুম্বাইয়ের এয়ার ট্রাফিক কন্ট্রোলারের কাছে অনুমতি চান। কিন্তু তাকে অনুমতি দেয়া হয়নি।

সূত্রটি আরো জানায়, পরে পাইলট ওই বিমান পাকিস্তানের বন্দর নগরী করাচির দিকে ফেরান। সেখানে এয়ার ট্রাফিক কন্ট্রোলার অনুমতি দিলে জরুরি অবতরণ করা হয়।

এয়ারলাইন সূত্রে জানা গেছে, রিয়াদগামী ফ্লাইট এসভি ৮০৫ ভোর ৩টা ৫৭ মিনিটে বাংলাদেশের রাজধানী ঢাকা ত্যাগ করে। পরে যখন বিমানটি ভারতীয় আকাশসীমায় পৌঁছে, তখন ওই হজযাত্রী অসুস্থ হয়ে পড়েন।

সূত্র : দি নিউজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com