রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

মেসি-সুয়ারেজ পুনর্মিলনী, ম্যাচ জিতল মায়ামি

বাংলাদেশ ডেইলি অনলাইন:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৫ বার

বার্সেলোনার সাবেক খেলোয়াড়দের পুনর্মিলনী হয়ে গেল ইন্টার মায়ামিতে। কাতালান ক্লাবটির সোনালী দিনের ৪ সেরা তারকা লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, সের্হিও বুসকেতস ও জর্দি আলবা যুক্তরাষ্ট্রের দলটির হয়ে মাঠে নেমে পড়লেন। পুনর্মিলনীর এই ম্যাচে মায়ামি দারুণ জয়ও তুলে নিয়েছে।

সবশেষ এই ৪ তারকা ২০২০ সালের আগস্টে বার্সেলোনার হয়ে মাঠে নেমেছিলেন। শেষ ম্যাচটি অবশ্য দুঃস্বপ্নই ছিল। চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে বার্সা হেরেছিল ৮-২ গোলে!

আজ ঘরের মাঠ চেস স্টেডিয়ামে মায়ামি মৌসুমের প্রথম ম্যাচে রিয়েল সল্ট লেকের বিপক্ষে জিতেছে ২-০ গোলে। মায়ামির জয়ে গোল করেন রবার্ট টেলর ও ডিয়েগো গোমেজ। দুটি গোলেই সহায়তা করেন মেসি।

মায়ামির হয়ে আজ প্রথমবার প্রতিযোগতিমূলক ম্যাচে সুয়ারেজ মাঠে নামেন। তাদের একসঙ্গে খেলার নতুন পালাও শুরু হলো। এর আগে গত মৌসুমেই মেসি, বুসকেতস ও আলবা মায়ামিতে নাম লিখিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com