বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

প্রথম নারী মুখ্যমন্ত্রী পাচ্ছে পাঞ্জাব

বাংলাদেশ ডেইলি অনলাইন:
  • আপডেট টাইম : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৪ বার

সব নাটক আর জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গতকাল শুক্রবার পাকিস্তানের পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন নবনির্বাচিত এমপিরা। তাদের শপথ বাক্য পাঠ করান পরিষদের বিদায়ী স্পিকার সিবতাইন খান। খবর জিও নিউজ ও দ্য নিউজের।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুই ঘণ্টার বেশি বিলম্বের পর স্পিকার সিবতাইনের সভাপতিত্বে প্রাদেশিক পরিষদের অধিবেশন শুরু হয়। এই অধিবেশনে ৩১৩ এমপি উপস্থিত ছিলেন। তাদের মধ্যে পিএমএল-এনের ও এর মিত্রদের ২১৫ জন এবং সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) ৯৮ এমপি শপথ গ্রহণ করেছেন।

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় ও পাঁচটি প্রদেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন পাঞ্জাব প্রদেশেও ভোট হয়। তবে নির্বাচনের এত দিন পার হলেও এখনো সরকার গঠন করতে পারেনি কোনো রাজনৈতিক দল। তবে বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী যোগদান করায় পাঞ্জাবে এখন সবচেয়ে বড় দল পিএমএল-এন। ইতিমধ্যে সরকার গঠনের ঘোষণা দিয়েছে দলটি। দলের পক্ষে থেকে নওয়াজ শরিফের বড় মেয়ে মরিয়ম নওয়াজকে মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

মরিয়ম বর্তমানে পিএমএল-এনের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি নওয়াজ শরিফের বড় মেয়ে এবং শাহবাজ শরিফের ভাতিজি। এবার তিনি শরিফ পরিবারের চতুর্থ সদস্য হিসেবে পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে এমপির শপথ বাক্য পাঠ করেন। একই সঙ্গে তিনি এই পরিবারের প্রথম নারী এমপিও। সব কিছু ঠিক থাকলে তিনিই হচ্ছেন পাঞ্জাবের পরবর্তী ও প্রথম নারী মুখ্যমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com