শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জাতিসঙ্ঘ বিশেষজ্ঞদের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৫ বার

দখলদার ইসরাইলকে অস্ত্র দেয়া বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসঙ্ঘ বিশেষজ্ঞদের একটি দল। তারা জানিয়েছেন, ইসরাইল গাজায় যেসব অস্ত্র ব্যবহার করে, সেগুলো ইসরাইলকে সরবরাহ করা হলে তা সম্ভবত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে বিবেচিত হবে। সেজন্য ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে।

মধ্যপ্রাচ্যভিত্তিক নিউজ সাইট মিডল ইস্ট আই জানিয়েছে, জাতিসঙ্ঘের একদল বিশেষজ্ঞ শুক্রবার বলেছেন, ইসরাইলকে অস্ত্র সরবরাহ করা হলে তারা সেটি গাজায় ব্যবহার করতে পারে। ফলে স্পষ্ট ঝুঁকি রয়েছে যে এর মাধ্যমে আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন হবে। সেজন্য জাতিসঙ্ঘের সদস্য সকল দেশের জন্য ১৯৪৯ সালের জেনেভা কনভেনশন এবং প্রথাগত আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি সম্মান প্রদর্শন করা উচিৎ।

বিশেষজ্ঞরা আরো বলেছেন, সেজন্য ইসরাইলকে কোনো অস্ত্র কিংবা গোলাবারুদ অথবা কোনো যন্ত্রাংশও সরবরাহ থেকে বিরত থাকতে হবে। কারণ, বাস্তবতা ও অতীত অভিজ্ঞতা থেকে বুঝা যায়, তারা এর মাধ্যমে আন্তর্জাতিক মানবিক আইনই লঙ্ঘন করবে।

উল্লেখ্য, চলমান গাজা যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ২৯ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে।

সূত্র : মিডল ইস্ট আই

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com