শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

মার্কিন চাপে ফিলিস্তিনি সরকারের পদত্যাগ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৫ বার

মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের মুখে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতি তার সরকারের পদত্যাগের কথা ঘোষণা করেছেন। সংস্কারের জন্য যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করে আসছিল।

শাতি বলেন, ‘আমি প্রেসিডেন্টের [মাহমুদ আব্বাস] কাছে সরকারের পদত্যাগপত্র পেশ করছি।’

তিনি বলেন, গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসন এবং পশ্চিম তীর ও জেরুসালেমে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে পদত্যাগ করেছেন তিনি।

তিনি বলেন, হামাসের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধের পর রাজনৈতিক সমঝোতার আলোকে বৃহত্তর সরকার গঠনের পথ সুগম করার লক্ষ্যে তার সরকার পদত্যাগ করেছে।

উল্লেখ্য, গাজা যুদ্ধ বন্ধ করার ব্যাপারে আন্তর্জাতিক প্রয়াস জোরদার হওয়ার প্রেক্ষাপটে সরকার সংস্কারের জন্য আব্বাসের ওপর ক্রমবর্ধমান মার্কিন চাপের ফলে এই সিদ্ধান্ত হয়েছে।

সূত্র : আল জাজিরা, টাইমস অব ইসরাইল

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com