বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

বিদ্যুৎ ক্রয়ে নেপালের সাথে দর কষাকষি করছে বাংলাদেশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৪ বার

গত বছর বিদ্যুৎ ক্রয়ে নেপাল ও ভারতের সাথে একটি চুক্তি করেছিল বাংলাদেশ। এরই পরিপ্রেক্ষিতে নেপাল থেকে বিদ্যুৎ ক্রয়ের আলোচনা করছে বাংলাদেশ। তবে বিদ্যুতের মূল্য নিয়ে উভয় দেশের মাঝে দর কষাকষি চলছে।

নেপালের বিদ্যুৎ উৎপাদন ও বিপণন সংক্রান্ত কর্তৃপক্ষ নেপাল ইলেকট্রিসিটি অথরিটির (এনইএ) সূত্রে দেশটির জাতীয় দৈনিক দ্য কাটমান্ডু পোস্ট এ তথ্য নিশ্চিত করেছে।

কাটমান্ডু পোস্ট জানিয়েছে, এনইএ-এর এক কর্মকর্তা বলেছেন, আমরা বিদ্যুতের যে মূল্য প্রস্তাব করেছি, তা যৌক্তিক মনে করেই প্রস্তাব করেছি। কিন্তু বাংলাদেশ তাতে সম্মত হয়নি। সেজন্য তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে আলোচনা করতে চায়।

গত সপ্তাহে এনইএ-এর নির্বাহী পরিচালক কুল মান ঘিসিংয়ের নেতৃত্বে একটি দল বাংলাদেশে ছিল। সেখানে তারা মূল্য প্রস্তাব করেছে। তবে কর্তৃপক্ষ এখনো তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। তবে এনইএ-এর একটি সূত্রে জানা গেছে, প্রতিনিধি দল প্রতি ইউনিটের দাম ৯ দশমিক ৩০ নেপালি রুপি প্রস্তাব করেছে, যা বাংলাদেশী মুদ্রায় ৭ দশমিক ৬৮ টাকা।

নাম প্রকাশ না করার শর্তে জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘গত সপ্তাহে বাংলাদেশে গমনকারী প্রতিনিধিদলে আমি ছিলাম না। তবে আমি শুনেছি, বাংলাদেশ প্রতি ইউনিটে ৫ নেপালি রুপি ধার্য করার প্রস্তাব দিচ্ছে।

উল্লেখ্য, গত বছর মে মাসে নেপাল ইলেকট্রিসিটি অথরিটি এবং ভারতের তাপ বিদ্যুৎ উৎপাদন ও বিপণন সংস্থা এনটিপিসির সাথে বিদ্যুৎ ক্রয়ের ৫ বছর মেয়াদী একটি চুক্তি করে বাংলাদেশের সরকার। ওই চুক্তি অনুযায়ী ভারতীয় সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রতি বছর ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাঠাবে নেপাল। ভারত-নেপাল সীমান্তের ধালকেবার-মুজাফফরপুর থেকে লাইন বা তারের মাধ্যমে কুষ্টিয়া জেলার ভেড়ামারা দিয়ে বাংলাদেশে পৌঁছাবে বিদ্যুৎ।

সূত্র : কাটমান্ডু পোস্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com