সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু দুর্নীতির মামলা : বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক: আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, যেসব নির্দেশনা জানা জরুরি সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ সংরক্ষিত নারী আসন-২৩: বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার কাল খুলনায় মধ্যরাতে গুলি করে মোবাইল ফোন ছিনতাই মেনোপজ : নারীর জীবনের নতুন অধ্যায় ওসমানী উদ্যানের ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পাহাড়ে নিষেধাজ্ঞা থাকা এলাকায় গিয়ে ছিনতাইয়ের শিকার পর্যটকরা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৯৫ বার

বান্দরবানের থানচিতে ভ্রমণে আসা পর্যটকদের কাছ থেকে ১ লাখ ৮১ হাজার টাকা ও ১৫টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে থানচি উপজেলার ভেলাখুম পর্যটন স্পটে এ ঘটনা ঘটে। এ স্পটে ভ্রমণে প্রশাসনের নিষেধাজ্ঞা রয়েছে।

ভুক্তভোগীরা জানান, গত শনিবার নাফাকুম পর্যটন স্পটে ভ্রমণে যান দুইটি ভ্রমণ দলের ২২ জন সদস্য। যার মধ্যে চারজন নারী পর্যটকও ছিলেন। পরে নাফাখুম ভ্রমণ শেষে রবিবার ভেলাখুম স্পটে ক্যাম্পিং করেন তারা। ওই দিন দুপুর ১২টার দিকে আটজনের একটি সশস্ত্রসন্ত্রাসী দল তাদের ক্যাম্পে হানা দেয়। এসময় সন্ত্রাসীরা তাদের কাছ থেকে ১ লাখ ৮১ হাজার টাকা ও ১৫টি মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং তাদের সঙ্গে থাকা গাইডকে মারধর করে ছেড়ে দেয়।

পর্যটক দলের সদস্য অনিক মোদক বলেন, ‘সন্ত্রাসীদের যে দলটি তাদের টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে তাদের কয়েকজনের শরীরে কমব্যাট পোশাক পরা ছিল। তাদের সবার কাছে বন্ধুক ও একটি পিস্তল ছিল এবং তাদের পোশাকে কেএনএফ লেখা ছিল। আমাদের সবার মোবাইল ফোন ও টাকা-পয়সা কেড়ে নিলেও মেয়েদের মোবাইল ফোন নেয়নি এবং আমাদের গায়ে হাত তোলেনি। তবে আমাদের গাইডকে আঘাত করেছে।’

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ভেলাখুম পর্যটন স্পটে যাওয়া পর্যটকদের জন্য নিষেধ রয়েছে, কিন্তু তারা আমাদেরকে না জানিয়ে চলে গিয়েছেন। সেখানে সন্ত্রাসীরা তাদের মোবাইল ফোন ও টাকা ছিনতাই করে নিয়ে গেছে। তাদেরকে থানায় অভিযোগ দেওয়ার কথা বলেছি।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com