সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

অ্যান্টার্কটিকায় ভয়াবহ বার্ড ফ্লুর হানা

বাংলাদেশ ডেইলি অনলাইন:
  • আপডেট টাইম : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১০ বার

দক্ষিণ মেরুর বরফাচ্ছাদিত মহাদেশ অ্যান্টার্কটিকার পাখিদের মধ্যে প্রথমবারের মতো বার্ড ফ্লুর একটি বিধ্বংসী ধরন এইচ৫এন১ সাবটাইপ হানা দিয়েছে। এই ভাইরাসটির আগমনে রীতিমতো উজাড় হওয়ার ঝুঁকিতে পড়েছে মহাদেশের দক্ষিণাঞ্চলের বিশাল পেঙ্গুইন বসতি। অ্যান্টার্কটিকায় আর্জেন্টিনার বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র হায়ার কাউন্সিল ফর সায়েন্টিফিক ইনভেস্টিগেশন (সিএসআইসি) রবিবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য।

বিবৃতিতে বলা হয়েছে, অ্যান্টার্কটিকার প্রিমাভেরা এলাকায় অবস্থিত এই গবেষণা কেন্দ্রের কার্যালয়ের কাছাকাছি সামুদ্রিক পাখি স্কুয়া পাখির বেশ কয়েকটি দেহ পড়ে থাকতে দেখেন সিএসআইসির বিজ্ঞানীরা। পরে পরীক্ষা করে জানা যায়, এই পাখিগুলোর মৃত্যুর কারণ এইচ৫এন১ সংক্রমণের জেরে সৃষ্ট বার্ড ফ্লু।

বার্ড ফ্লু বা এভিয়েন ইনফ্লুয়েঞ্জা সংক্রান্ত যতগুলো ভাইরাসের অস্তিত্ব বর্তমানে দেখা যায়, সেসবের মধ্যে সবচেয়ে মারাত্মক এইচ৫এন১। এই ভাইরাসটি অত্যন্ত ছোঁয়াচে এবং কোনো পাখি যদি এটিতে আক্রান্ত হয়, তাহলে সেই পাখির মৃত্যু প্রায় অবধারিত। জীবিত পাখিদের থেকে তো বটেই, এমনকি মৃত পাখিদের দেহ থেকেও এই ভাইরাসটি ছড়িয়ে পড়তে সক্ষম,’ বিবৃতিতে বলেছে আর্জেন্টাইন গবেষণা সংস্থা।

এদিকে, অ্যান্টার্কটিকা ও তার সংলগ্ন দ্বীপগুলোতে বসবাস করে লাখ লাখ পেঙ্গুইন। যদি কোনো ভাবে এদের একটি পেঙ্গুইন আক্রান্ত হয়, তাহলে এই বিশাল বসতি রীতিমতো উজাড় হয়ে যাবে। তবে আর্জেন্টাইন বিজ্ঞানীরা জানিয়েছেন, এখন পর্যন্ত এই ভাইরাসের সংক্রমণে কোনো পেঙ্গুইনের মৃত্যুর তথ্য পাননি তারা। সূত্র : দৈনিক ইত্তেফাক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com