সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

পুতিনকে তিনটি বিষয়ে অবশ্যই জবাবদিহি করতে হবে : নাভালনির স্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৮ বার

ইউলিয়া নাভালনায়া ইউরোপীয় ইউনিয়নের সংসদে এক বক্তব্যে বলেছেন, তাদের অবশ্যই রাশিয়ার ‘অপরাধী চক্রের’ বিরুদ্ধে লড়াই করতে হবে। তিনি আরও বলেছেন, পুতিনের বিরুদ্ধে কূটনৈতিক পদ্ধতির পরিবর্তে আর্থিক তদন্ত হবে মূল বিষয়।

রাশিয়ার সবচেয়ে প্রসিদ্ধ পুতিন বিরোধী নেতা ৪৭ বছর বয়সী অ্যালেক্সি নাভালনি গত ১৬ ফেব্রুয়ারি আর্কটিক অঞ্চলের একটি কারাগারে মারা যান। তিন বছরের বেশি সময় কারাগারে আটক ছিলেন তিনি।

বুধবার ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে বক্তব্যে ইউলিয়া নাভালনায়া বলেন, ‘লাখ লাখ রুশ নাগরিক’ পুতিনের বিরুদ্ধে এবং তাদের নিপীড়িত হওয়া উচিত নয়।

 

পুতিন বিরোধী অ্যালেক্সি নাভালনির স্ত্রী আরও বলেন, রাশিয়া, ইউক্রেন ও তার স্বামীর সঙ্গে পুতিন যা করেছেন তার জন্য জবাবদিহি করতে হবে। পুতিন আমার দেশের সঙ্গে যা করেছেন তার জন্য তাকে জবাবদিহি করতে হবে।

তিনি বলেন, প্রতিবেশী, শান্তিপূর্ণ দেশের (ইউক্রেন) সঙ্গে পুতিন যা করেছেন, তার জন্য তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। আর আলেক্সির সঙ্গে যা করেছেন তার জন্যও জবাবদিহি করতে হবে।

নাভালনির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘আমার স্বামী কখনোই দেখতে পারবে না ভবিষ্যতের সুন্দর রাশিয়া কেমন হবে। কিন্তু আমরা তা দেখব। আর আমি তার স্বপ্নকে সত্যি করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। অশুভ শক্তির পতন হবে এবং সুন্দর ভবিষ্যৎ আসবে।

বক্তব্য শেষ করার সাথে সাথে ইউরোপীয় সংসদের সদস্যরা তাকে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com