সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গাজায় বিমান থেকে সহায়তা করবে কানাডা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৫ বার

গাজা উপত্যকায় বিমান থেকে মানবিক সহায়তার সামগ্রী ফেলার পরিকল্পনার কথা জানিয়েছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী আহমেদ হুসেন।

তিনি বলেছেন, তারা জর্ডানের মতো সমমনা দেশকে সাথে নিয়ে গাজায় আকাশ থেকে ত্রাণসামগ্রী ফেলতে চায়।

বৃহস্পতিবার কাতার-ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা মন্ত্রীর বরাত দিয়ে এ তথ্য জানায়।

গত সপ্তাহে মিসর ও জর্ডান সফর করে হুসেন বলেন, রাফাহ সীমান্তে ত্রাণবাহী ট্রাকগুলো ইসরাইলি বাহিনী পরিদর্শনের নাম অতিরিক্ত সময় আটকে রাখে। এর ফলে গাজায় প্রয়োজনের কাছাকাছিও সহায়তা প্রবেশ করছে না।

ইসরাইলের স্থল আক্রমণ শুরু হওয়ার পর থেকে গাজায় সাহায্যের জন্য ১০ কোটি কানাডিয়ান ডলার (প্রায় সাত কোটি ৪০ লাখ মার্কিন ডলার) সহায়তা দিয়েছে অটোয়া। দেশটি শুধু জানুয়ারিতেই দিয়েছে চার কোটি কানাডিয়ান ডলার (প্রায় তিন কোটি মার্কিন ডলার)।

মন্ত্রী আহমেদ হুসেন সাংবাদিকদের বলেন, ‘আমি ওই অঞ্চল থেকে ফিরে এসেছি এবং কানাডার সহায়তা পার্থক্য তৈরি করেছে।’
সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com