সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বছরে প্রথম রোজার তারিখ ঘোষণা অস্ট্রেলিয়ার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১১০ বার

পবিত্র রমজান শুরুর তারিখ জানিয়েছে ওশেনিয়া অঞ্চলের দেশ অস্ট্রেলিয়া। দেশটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, আগামীকাল সোমবার শাবান মাসের শেষ দিন। আর মঙ্গলবার (১২ মার্চ) থেকে শুরু হবে মাহে রমজান।

ইমামদের ফেডারেল কাউন্সিল, ফতোয়া ও শরীয়াহ বিভাগের সাথে সমন্বয় করে অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি এই ঘোষণা দিয়েছেন।

ভৌগলিক অবস্থান এবং চাঁদ ওঠার কারণে অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে রোজার তারিখ ঘোষণা করে থাকে।

অস্ট্রেলিয়া পূর্ব গোলার্ধে অবস্থিত এবং অন্যান্য দেশের তুলনায় সময়ের দিক দিয়ে এগিয়ে রয়েছে। পশ্চিম গোলার্ধে যেসব দেশ রয়েছে সেগুলোর তুলনায় আগে অস্ট্রেলিয়ায় ইসলামিক চন্দ্র মাস শুরু হয়।

উল্লেখ্য, আজ রোববার ১০ মার্চ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে পবিত্র রমজানের চাঁদ দেখার প্রস্তুতি নেয়া হয়েছে। দেশটির রয়্যাল কোর্ট সাধারণ মানুষকে চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। এছাড়া আরব আমিরাতও তাদের জনগণকে একই আহ্বান জানিয়েছে।

সূত্র : গালফ নিউজ, আরব নিউজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com