সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মন্ত্রিসভার জন্য ১৯ জনের নাম প্রস্তাব করলেন শাহবাজ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ১০২ বার

পাকিস্তানের মন্ত্রিসভার সদস্য হিসেবে ১৯ জনের নাম প্রস্তাব করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আজ সোমবার এই ১৯ জনের নাম প্রেসিডেন্ট আসিফ আল জারদারির কাছে পাঠান তিনি। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, সংবিধানের ৯২ অনুচ্ছেদের ১ ধারা অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রীদের নাম প্রস্তাব করেছেন শাহবাজ। আজ স্থানীয় সময় বিকাল ৩টায় প্রেসিডেন্ট ভবনে তাদের শপথ নেওয়ার কথা।

যাদের নাম প্রস্তাব করা হয়েছে তাদের বেশিরভাগই নওয়াজ শরীফের দল পিএমএল-এন এর সদস্য। তারা হলেন আহসান ইকবাল, খাজা আসিফ, কায়সার আহমেদ শেখ, রিয়াজ হুসেইন পিরজাদা, রানা তানভীর, আজম নাজির তারার, জাম কামাল খান, আমির মুকাম, আওয়াইস লেঘারি ও আতাউল্লাহ তারার। এমকিউএম-পি এর খালিদ মকবুল সিদ্দিক ও ইশতেখাম ই পাকিস্তান পার্টির আবদুল আলীম খানও রয়েছেন তালিকায়।

সিনেটর ইশাক দার ও মুসাদিক মালিকের নামও প্রস্তাব করা হয়েছে।  নিয় অনুযায়ী পার্লামেন্ট সদস্য নয় এমন ব্যক্তিকে প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় ছয় মাসের জন্য যুক্ত করতে পারেন।

শাহবাজ শরীফের প্রস্তাবিত নামে হেভিওয়েটদের মধ্যে রয়েছেন মুহাম্মদ আওরঙ্গজেব, আহাদ খান চিমা ও সৈয়দ মোহসিন রাজা নাকভি। একমাত্র নারী হিসেবে আছেন শাজা ফাতিমা। তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com