শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

অস্ত্র আমদানি : ভারত ১, সৌদি ২, কাতার ৩

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ১০৪ বার

বিশ্বে অস্ত্র আমদানিকারক দেশগুলোর মধ্যে এবারো শীর্ষস্থান দখল করেছে ভারত। দ্বিতীয় স্থানে রয়েছে সৌদি আরব। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সোমবার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ থেকে ২০২৩ সময়কালে বিশ্বের মোট অস্ত্র আমদানির মধ্যে ৯.৮ শতাংশ হয়েছে ভারতে। আর সৌদি আরব আমদানি করেছে ৮.৪ ভাগ অস্ত্র। এরপর রয়েছে কাতার, ইউক্রেন, পাকিস্তান, জাপান, মিসর, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, চীন।

বিশ্বে অস্ত্র রফতানিতে প্রথমেই রয়েছে আমেরিকা। এরপর রয়েছে, ফ্রান্স, রাশিয়া, চীন, জার্মানি, ইতালি। তারপর রয়েছে ইউকে, স্পেন, ইসরাইল, দক্ষিণ কোরিয়া।

উল্লেখ্য, ভারত সরকার ‘আত্মনির্ভতার’ ডাক দিলেও তারা এখনো অস্ত্রের জন্য অন্যান্য দেশের ওপরই নির্ভর করে আছে।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রতিবেদনে বলা হচ্ছে, ২০১৪ থেকে ২০১৮ ও ২০১৯ থেকে ২০২৩-এর মধ্যে ভারতের অস্ত্র আমদানি ৪.৭ শতাংশ বেড়েছে। আন্তর্জাতিক অস্ত্র সরবরাহ বিষয়ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের রিপোর্টে উঠে এসেছে বহু পরিসংখ্যান। দেখা যাচ্ছে, ভারতে অস্ত্র সরবরাহ সবচেয়ে বেশি হয়ে থাকা সাধারণত রাশিয়ার থেকে।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে চীনের বিরুদ্ধে ভারতের সংঘাত, দেশকে প্রতিরক্ষায় আরো জোরদার করার দিকে এগিয়ে নিয়ে গেছে। ফলে গত কয়েক বছরে রাশিয়া ছাড়াও অস্ত্র আমদানির ক্ষেত্রে ফ্রান্স, ইসরাইল, আমেরিকার ওপর নির্ভর করেছে ভারত।

ভারতে অস্ত্রের মূল সরবরাহকারী হলো রাশিয়া। ভারতের ৩৬ শতাংশ অস্ত্র রাশিয়া থেকে আমদানি করা হয়। তবে ইদানিং রাশিয়ার ওপর থেকে ভারতের অস্ত্র নিয়ে নির্ভরতা ধীরে ধীরে কমতে দেখা যাচ্ছে। মিলিটারি হার্ডওয়্যার ও সফ্টওয়্যারের ক্ষেত্রে ভারত দেশের সরবরাহকারী কিংবা পাশ্চাত্যের দেশগুলোর ওপর বেশি আস্থা রাখছে রাশিয়ার তুলনায়।

ভারতে ২০১৪-১৮ সাল ও ২০১৯-২৩ সালে রাশিয়ার থেকে অস্ত্র আমদানি ৩৪ শতাংশ হয়। তারপরই রয়েছে ৩৩ শতাংশ নিয়ে ফ্রান্স। তৃতীয় স্থানে আমেরিকা। যার থেকে ১৩ শতাংশ অস্ত্রের ক্ষেত্রে ভারতের আমদানি হয়ে থাকে। এরপরএ ফ্রান্স ও আমেরিকা ভারতে সরবরাহ করতে চলেছে আরো অস্ত্র। ওই তালিকায় রয়েছে ২৬ রাফায়েল এম ফাইটার যুদ্ধবিমান, ৩১ এমকিউ নাইনবি স্কাই গার্ডিয়ান ড্রোন সহ বহু অস্ত্র।

সূত্র : হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com