বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ১২৫ বার

পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাবেক অর্থমন্ত্রী ইসহাক দার। তিনি ক্ষমতাসীন জোট সরকারের বৃহত্তম শরিক পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএলএন) জ্যেষ্ঠ নেতা।

সোমবার ইসলামাবাদে শপথ নেন তিনি। এ সময় কেন্দ্রীয় মন্ত্রিসভার আরো ১৮ জন সদস্য শপথ নেন।

ইসলামাবাদের প্রেসিডেন্ট হাউসে এই শপথ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের উদ্বোধনে জাতীয় সঙ্গীত বাজানো হয়, এরপর পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়।

৭৩ বছর বয়সী ইসহাক দার একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং একজন পাকা রাজনীতিবিদ। তিনি পিএমএল-এন প্রধান নওয়াজ শরিফের ঘনিষ্ঠ আত্মীয় এবং ঘনিষ্ঠ সহযোগীও।

মূলত ইসহাকের নেতৃত্বেই দীর্ঘ টানাপোড়েনের পর ২০২৩ সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে যে জরুরি ঋণ পেয়েছিল অর্থনৈতিক সঙ্কটে টালমাটাল পাকিস্তান, যা এখনো কাটেনি।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পার্লামেন্টের বিরোধী সদস্যদের অনাস্থা ভোটে ২০২২ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের আগস্ট- মোট ১৭ মাস শেহবাজ শরিফের নেতৃত্বাধীন জোট সরকারের অর্থমন্ত্রী ছিলেন ইসহাক। তার আমলেই প্রথমবার পাকিস্তানের ব্যাংক সুদের হার ২২ শতংশ থেকে বাড়িয়ে ৩৮ শতাংশ করা হয়।

তবে ইসহাক দার বলেছেন, আইএমএফের নির্দেশনা অনুযায়ী এসব পদক্ষেপ নিতে হয়েছিল সরকারকে। যদি না নেয়া হতো, তাহলে ঋণপ্রবাহও বন্ধ হয়ে যেত।
সূত্র : রয়টার্স, ডন এবং অন্যান্য

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com