বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

নৌপথে প্রথম চালান আসছে গাজায়

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ১২১ বার

সাইপ্রাসের লারনাকা বন্দর থেকে গাজায় আসছে প্রথম ত্রাণবাহী জাহাজ। এতে ২০০ টন খাদ্য সহায়তা পাঠিয়েছে স্প্যানিশ দাতব্য সংস্থা ওপেন আর্মস। তাদেরকে বেশির ভাগ অর্থায়ন করেছে সংযুক্ত আরব আমিরাত।

মার্কিন দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন (ডব্লিউসিকে) সূত্রে টাইমস অফ ইসরাইল জানিয়েছে, জাহাজটি গাজা উপকূল বরাবর গাজা শহরের দক্ষিণে ডব্লিউসিকে নির্মিত একটি পিয়ারে নোঙ্গর করবে। সেখান থেকে তারা গাজার নাগরিকদের মাঝে খাবার বিতরণ করবে।

বিবিসি জানিয়েছে, ডব্লিউসিকে-এর প্রতিষ্ঠাতা সেলিব্রিটি শেফ জোস আন্দ্রেস ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইরিন গোর এক বিবৃতিতে বলেছেন, তারা নিয়মিতভাবেই গাজায় খাবার পাঠাবে। বেশিরভাগই সংযুক্ত আরব আমিরাতের অর্থায়নে পরিচালিত সংস্থাটিকে জাহাজটি দিয়েছে স্প্যানিশ দাতব্য সংস্থা ওপেন আর্মস। সংস্থাটির নামেই জাহাজটির নামকরণ করা হয়েছে।

ওপেন আর্মসের মুখপাত্র লানুজা বলেন, সাইপ্রিয়টের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। তারা ইতোমধ্যে ২০০ টন মৌলিক খাদ্যসামগ্রীর এ চালান পরিদর্শন করেছে।

সূত্র : টাইমস অফ ইসরাইল

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com