মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

খুমেকের আরো দুই চিকিৎসক করোনায় আক্রান্ত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ৩০৮ বার

খুলনা মেডিক্যাল কলেজের আরো দুইজন শিক্ষকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। রোববার খুলনা মেডিক্যাল কলেজের পিসিআর মেশিনে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজেটিভ ধরা পড়ে। আক্রান্ত দুইজন চিকিৎসক হলেন, গ্যাসট্রোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও শিশু বিভাগের সহকারী অধ্যাপক। এ নিয়ে খুলনা মেডিক্যাল কলেজের তিন শিক্ষক করোনা পজিটিভ হলেন।

খুলনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবদুল আহাদ জানান, রোববার খুমেকের পিসিআর মেশিনে ২০১জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে কলেজের গ্যাসট্রোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও শিশু বিভাগের সহকারী অধ্যাপকের করোনা পজেটিভ হয়। বাকি ১৯৯ জনের নেগেটিভ এসেছে।

তিনি বলেন, বর্তমানে ওই দু’জন শিক্ষক খুমেকের গেস্ট হাউজে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাদের নগরীর বয়রাস্থ করোনা ডেডিকেটেড হাসপাতালে (ডায়াবেটিক হাসপাতাল) চিকিৎসা দেয়া হবে।

এর আগে গত শনিবার খুমেকের ইউরোলজি বিভাগের একজন সহকারী অধ্যাপকের করোনা পজিটিভ আসে। এছাড়া গত ১৪ এপ্রিল খুলনা খুলনা মহানগরীর করিমনগর এলাকার একজনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছিল।

উল্লেখ্য, গত ৭ এপ্রিল থেকে রোববার পর্যন্ত খুমেকের পিসিআর মেশিনে ৮২৮টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com