সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ত্রাণের জন্য অপেক্ষমাণদের ওপর ইসরাইলি হামলা, ২০ ফিলিস্তিনি নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ১০৭ বার

গাজায় ত্রাণের জন্য অপেক্ষমাণ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হামলায় অন্তত ২০ জন নিহত এবং আরো ১৫৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার এই হামলার কথা জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আল শিফা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ গ্রাব বলেন, এখনো হতাহত লোকজনকে সেখানে আনা হচ্ছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজায় কুয়েতিদের ত্রাণের জন্য অপেক্ষায় থাকা লোকজনকে টার্গেট করে ইসরাইলি দখলদার বাহিনী তাদের তৃষ্ণা মিটিয়েছে।

মন্ত্রণালয় জানায়, এত বড় বিপর্যয় ঘটেছে যে চিকিৎসকদের দলগুলোও সামাল দিতে পারছি না।

ইসরাইলি বাহিনী এই হামলার দায়দায়িত্ব অস্বীকার করেছে।

তবে প্রত্যক্ষদর্শীরা জানায়, বিস্ফোরণস্থলে ট্যাংক বা গোলন্দাজ বাহিনীর গোলার বিস্ফোরণের মতো শব্দ হয়েছে।

সূত্র : আল জাজিরা, সিএনএন এবং অন্যান্য

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com