শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে ছিনতাই জাহাজ উদ্ধারের দাবি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১০২ বার

সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে একটি বাণিজ্যিক জাহাজ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে দাবি করেছে ভারতীয় নৌবাহিনী। তারা ধারণা করা হচ্ছে, এই জাহাজ থেকেই জলদস্যুরা বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে নিজেদের দখলে নিয়েছে।

গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানায় ভারতীয় নৌবাহিনী। ওই পোস্টে জানানো হয়, এমভি রুয়েন নামের বাল্ক ক্যারিয়ারের মাল্টার পতাকাবাহী জাহাজটিকে ভারতীয় উপকূল থেকে উদ্ধার করা হয়েছে। গত ডিসেম্বরে এটি ছিনতাই হয়। খবর আল জাজিরার

ভারতীয় নৌবাহিনী দাবি করেছে, গত শুক্রবার প্রথম তারা এমভি রুয়েনকে আটক করতে সক্ষম হয়। পরে জলদস্যুদের সবাইকে আত্মসমর্পণ করতে বলা হয়। একপর্যায়ে জাহাজটিতে থাকা ৩৫ জলদস্যুর সবাই তাদের কাছে আত্মসমর্পণ করেন। এ সময় ১৭ জন ক্রু সদস্যকে উদ্ধার করেছে তারা। জাহাজটিতে কোনো ধরনের অবৈধ অস্ত্র, গোলাবারুদ বা মাদক রয়েছে কি না, তা তল্লাশি করে দেখা হচ্ছে।

এই অভিযানে ভারতীয় নৌবাহিনীর বিশেষ কমান্ডোরাও অংশ নেয় বলে বাহিনীর পক্ষে একজন মুখপাত্র জানিয়েছেন। এই অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা ও নাবিকদের নিরাপত্তার জন্য ভারতীয় নৌবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ, যোগ করেন তিনি।

গত মঙ্গলবার ২৩ নাবিকসহ ভারত মহাসাগর থেকে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে নিজেদের দখলে নেয় সোমালিয়ার জলদস্যুরা। তারা জাহাজটি সোমালিয়া উপকূলে নিয়ে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com