বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

পাকিস্তানের সেনাঘাঁটিতে আত্মঘাতী হামলা, নিহত ৭

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১৩০ বার

পাকিস্তানের আফগান সীমান্তবর্তী এলাকায় একটি সেনাঘাঁটিতে আত্মঘাতী হামলায় অন্তত সাতজন সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে।নিহতদের মধ্যে দুজন সেনা কর্মকর্তাও রয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার উত্তর ওয়াজিরিস্তানে সেনাবাহিনীর একটি আঞ্চলিক ঘাঁটিতে ভোরবেলায় ট্রাক বোমা ও গুলি চালানো হয়। সেখানে নিষিদ্ধ ঘোষিত তেহরিকে তালিবান পাকিস্তান বা টিটিপি’র সঙ্গে সম্পৃক্ত জঙ্গিরা নিয়মিত ভাবেই নিরাপত্তা বাহিনীকে তাদের লক্ষ্যবস্তুতে পারিণক করে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই আক্রমণকে ‘সন্ত্রাসীদের ভীরু কর্মকান্ড’ বলে নিন্দা জানিয়েছেন।

সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে যে আত্মঘাতী বোমাবাজরাসহ ছয় জন জঙ্গির একটি দল মীর আলী শহরে ঐ ঘাঁটিতে আক্রমণ করে। সন্ত্রাসীরা বিস্ফোরক ভর্তি গাড়িটি নিয়ে ঐ চৌকিতে ধাক্কায় লাগায় এবং তারপর একাধিক আত্মঘাতী বোমা হামলা চালায়। এতে ভবনটির একটি অংশ ধসে যায়।

পাকিস্তানি সৈন্যরা দ্রুতই পাল্টা ব্যবস্থা নেয় এবং পরবর্তীতে  সকল আক্রমণকারীকে হত্যা করে বলেও বিবৃতিতে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com