বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরাইলে নজিরবিহীন বিক্ষোভ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১২৪ বার

ইসরাইলের ক্ষমতাসীন বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভ হয়েছে। শনিবার রাতে প্রতিবাদ জানাতে হাজার হাজার ইসরাইলি রাস্তায় নেমে এসেছিল।

রোববার (১৭ মার্চ) ফিলিস্তিনভিত্তিক গণমাধ্যম জেরুসালেম পোস্টের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতে আনুমানিক ৩৪ হাজার ইসরাইলি নেতানিয়াহু সরকারের প্রতিবাদে রাস্তায় নেমেছিল। নানা স্থানে তারা বিক্ষোভ করে। এর মধ্যে জেরুজালেমে বিক্ষোভকারীরা প্যারিস স্কোয়ারে শহরের কেন্দ্রের মোড় সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল। সিজারিয়াতে চারজনকে গ্রেফতার করা হয়েছিল। এছাড়া তেল আবিবে পুলিশ আয়লোন মহাসড়ক অবরোধকারী বিক্ষোভকারীদের ওপর জল কামান ব্যবহার করেছিল।

বিভিন্ন বিক্ষোভজুড়ে বক্তারা শুধুমাত্র শাসক জোটের সদস্যদেরই নয়। বরং যারা বিরোধী দলে আছেন বা যাদেরকে যুদ্ধপরবর্তী সময়ে নেতানিয়াহুর বিকল্প হিসেবে দেখা হয় তাদেরও নিন্দা করেছিলেন।

নেতানিয়াহু সরকারের প্রস্তাবিত বিচারিক সংস্কার আইনের বিরুদ্ধে আন্দোলনকারী নেতা মোশে রেডম্যান নতুনভাবে জেগে ওঠার এবং এই বিপর্যয় প্রতিরোধের জন্য আহ্বান করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com