সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন, দেশজুড়ে গ্রেপ্তার অর্ধশতাধিক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১১৩ বার

রাশিয়ায় চলছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। আজ রবিবার তিনদিনের ভোটগ্রহণের শেষদিন। এই নির্বাচনের মাধ্যমে বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও ছয় বছরের জন্য দেশটির ক্ষমতায় আসতে চলেছে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ১৫ মার্চ থেকে ভোট গ্রহণ শুরু হয়। প্রথম দুই দিনে দেশজুড়ে অর্ধেকের বেশি ভোটার ভোট দিয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এই সময়ে দেশজুড়ে ৫০ জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

এই নির্বাচনে ভোট দেবেন রাশিয়ার ১১ কোটি ৪০ লাখেরও বেশি মানুষ। বিভিন্ন জনমত জরিপ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর ৩ প্রতিদ্বন্দ্বীর তেমন প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা নেই।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, কমিউনিস্ট পার্টির নেতা নিকোলাই খারিটোনভ, নিউ পিপলস পার্টির নেতা ভ্লাদিস্লাভ দাভানকভ এবং লিবারেল ডেমোক্রেসি পার্টির নেতা লিওনিড স্লুটস্কি এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছেন। প্রার্থীদের মধ্যে কেউই যদি প্রদত্ত ভোট সংখ্যার অর্ধেকের বেশি ভোট না পান, তাহলে প্রথম নির্বাচনের ২১ দিন পর পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে। সর্বাধিক ভোট পাওয়া দুই প্রার্থীর মাঝে তখন প্রতিদ্বন্দ্বিতা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com