বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

চীনে এক্সপ্রেসওয়ের টানেল ধস, নিহত ১৪

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১১৭ বার

চীনে একটি এক্সপ্রেসওয়ের টানেল ধসে নিহত হয়েছেন কমপক্ষে ১৪ জন। আহত হয়েছেন ৩৭ জন। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভি রিপোর্টে বলেছে, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল আড়াইটার সামান্য পর একটি বাসের ওপর ধসে পড়ে সুড়ঙ্গটি। বাসটিতে ছিলেন ৫১ জন আরোহী। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া হতাহতের খবর নিশ্চিত করেছে। তবে জীবিত ব্যক্তিদের অবস্থা কি রকম সে বিষয়ে বিস্তারিত জানায়নি তারা। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

উল্লেখ্য, কঠোর নিরাপত্তা নিয়ন্ত্রণের অভাবে চীনে এভাবে সড়ক দুর্ঘটনা সাধারণ একটি বিষয়। গত বছর ফেব্রুয়ারিতে সেখানে কেন্দ্রীয় হুনান প্রদেশে এক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৬ জন। আহত হন কয়েক ডজন মানুষ। এর আগের মাসে জিয়াংসি প্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত হন ১৯ জন।

এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com