বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

গন্তেব্যের ৭০ কি.মি. দূরে অমিত শাহর হেলিকপ্টর জরুরি অবতরণ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২০ অক্টোবর, ২০১৯
  • ৫২৫ বার

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও ক্ষমতাসীন বিজেপির সভাপতি অমিত শাহকে বহনকারী একটি হেলিকপ্টার জরুরি অবতরণে বাধ্য হয়েছে। শনিবার মুম্বাই থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে নাশিকের ওজার বিমানবন্দরে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে বলে এনডিটিভি জানিয়েছে। প্রবল বৃষ্টির কারণে হেলিকপ্টারটি জরুরি অবতরণে বাধ্য হয়েছে বলে খবরে বলা হয়।

রাজ্যের বিধানসভার নির্বাচনে শনিবারই ছিল শেষ প্রচারণার দিন। শেষ দিনের প্রচারণায় অংশ নিতে আহমেদনগরের আকোলেতে যাচ্ছিলেন অমিত শাহ।

এক কর্মকর্তা জানান, সেখানে একটি নির্বাচনী জনসভায় তার ভাষণ দেয়ার কথা, কিন্তু ভারী বৃষ্টির কারণে সেখান থেকে ৭০ কিলোমিটার দূরে নাশিকে জরুরি অবতরণ করতে হয় অমিতকে।

ঝড়ো আবহাওয়ার কারণে পাইলট স্থানীয় সময় ২টা ২৫ মিনিটে হেলিকপ্টারটিকে ওজার বিমানবন্দরে নামানোর সিদ্ধান্ত নেন বলে ওই কর্মকর্তা জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com