শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৭

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৯৬ বার

মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় সাতজন নিহত হয়েছেন।ধারণা করা হচ্ছে, হেব্বারিয়েহ গ্রামে ইসলামিক গ্রুপের জরুরি ও ত্রাণ কেন্দ্রকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল। তা ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে হিজবুল্লাহও হামলায় হতাহতের বিষয়টি স্বীকার করেছে।

এর আগে মঙ্গলবার উত্তর-পূর্ব লেবাননের দুটি শহরের কাছে ইসরায়েলি বিমান হামলায় তিন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন। তারও আগে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে লেবাননে প্রাণঘাতী হামলা চালায় ইসরায়েল। এতে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছিলেন। নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীও ছিলেন।

উল্লেখ্য, গাজায় হামলার প্রতিশোধ নিতে গত অক্টোবর থেকেই ইসরায়েলে হামলা চালিয়ে আসছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তখন থেকেই ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সীমান্ত যুদ্ধ ধীরে ধীরে বেড়েছে। ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘাতে হিজবুল্লাহর দুই শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন। এ ছাড়া লেবাননের প্রায় ৫০ জন বেসামরিক নাগরিকেরও প্রাণহানি ঘটেছে।

অপরদিকে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের সামরিক বাহিনীর এক ডজনেরও বেশি সদস্য এবং পাঁচ বেসামরিক নিহত হয়েছেন। কয়েক মাস ধরে চলা এই হামলা পাল্টা হামলায় ইসরায়েল ও লেবানন উভয়ের সীমান্তবর্তী গ্রামগুলোর লাখো বাসিন্দা বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com