রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস ইরান-ওমান সমঝোতা প্রায় চূড়ান্ত আজ চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ

নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরায়েল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১২১ বার

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে বিক্ষোভ উত্তাল রাজধানী তেলআবিব। এ বিক্ষোভে অংশ নিচ্ছেন হাজার হাজার মানুষ।

নেতানিয়াহুকে ‘চুক্তির পথে বাধা’ আখ্যা দিয়ে তাকে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত বিক্ষোভ অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বিক্ষোভকারীরা। তবে নেতানিয়াহু জানিয়ে দিয়েছেন তিনি পদত্যাগ করবেন না।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা ঘিরে সাধারণ মানুষ ও বিরোধী রাজনৈতিক দলের প্রবল চাপে রয়েছে নেতানিয়াহুর রাজনৈতিক জোট। গাজায় জিম্মিদের পরিবারের সদস্যদের সঙ্গেও সংহতি জানিয়েছেন এসব আন্দোলনকারী।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত শনিবার শুরু হওয়া বিক্ষোভ ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে তেলআবিব, জেরুজালেম, হাইফা, বেয়ার শেভা, সিজারিয়া এবং অন্যান্য শহরেও। প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নেমে আসা হাজারও বিক্ষোভকারী গাজায় এখনও বন্দি থাকা ইসরায়েলিদের মুক্তির দাবি জানায়।

 

বিক্ষোভে অংশ নিয়ে জিম্মি লিরি আলবাগের মা শিরা আলবাগ বলেন, আমার ছেলে এবং অন্য জিম্মিরা কী অবস্থায় আছে, সেই চিন্তা ও ভয়ে ১৭৬ দিন ধরে অন্য কিছু ভাবতে পারি না।

তিনি বলেন, জিম্মি বিনিময় চুক্তিতে যে-ই বাধা হয়ে দাঁড়াবে, তাকে ইসরায়েলের জনগণ ক্ষমা করবে না। এখন আর কোনও অজুহাত চলবে না।

সূত্র: দ্য গার্ডিয়ান, আলজাজিরা, টাইমস অব ইসরায়েল

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com