মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

কেএনএফ’র প্রধান সমন্বয়ক চেওসিম বম গ্রেফতার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ১০৯ বার

সশস্ত্র গোষ্ঠী কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) অন্যতম প্রধান সমন্বয়ক চেওসিম বমকে বান্দরবানের বাসা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় রোয়াল লিন বম নামে আরো একজনকে গ্রেফতার করা হয়।

শনিবার দিবাগত ভোররাতে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে সংস্থাটি।

এদিন সকালে বান্দরবানে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ কয়েকজন সন্ত্রাসীকে গ্রেফতারের তথ্য জানিয়েছিলেন।

সেনাপ্রধানের এই বক্তব্যের পরপরই চেওসিম বমকে গ্রেফতারের তথ্য জানায় র‌্যাব। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপ অধিনায়ক মেজর মোহাম্মদ শরিফুল আহসান, কোম্পানি অধিনায় স্কয়াড্রন লিডার তহিদুল মুবিন খান।

র‌্যাব বলছে, রোয়াল লিন বম (৫৫) এবং চেওসিম বম (৫৫) বান্দরবানে প্রথম কেএনএফ গঠন করে। তাদের সাথে কেএনএফ প্রধান নাথান বমের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। উগ্রবাদী সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সদস্যদের প্রশিক্ষণ দিতে উগ্রবাদী নেতা শামীম মাহফুজের সাথে কেএনএফের যে চুক্তি হয়েছিল সেটি হয়েছিল চেওসিম বমের বাসায়।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com