বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাল্যবিবাহ, বহুবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন হুইপ দুলু পে-স্কেলের পরও দুর্নীতি হলে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নামবে জনগণ-ভোলায় সারজিস আলম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর যেন ফিরে এসেছে নব্বইয়ের দশক এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশের তারিখ ঘোষণা

পিরোজপুরে ১০ মিনিটের কালবৈশাখী ঝড়ে শতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড , নিহত ১

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ২৫৪ বার

পিরোজপুরে ১০ মিনিটের কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে একজন নিহত হয়েছেন। এ ছাড়া ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে শতাধিক ঘরবাড়ি।

রোববার (৭ এপ্রিল) সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ৯টা ৫৫ মিনিট পর্যন্ত তাণ্ডব চালায় কালবৈশাখী ঝড়। ঝড়ে আহত হয়েছেন অন্তত ২০ জন।

ঝড়ের সময় গোটা পিরোজপুর রাতের মতো অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। এ সময় বিচ্ছিন্ন হয়ে যায় জেলার বিদ্যুৎ সংযোগ। গাছপালা ভেঙে পড়ে পিরোজপুরের সাথে বরিশালের সড়ক যোগাযোগসহ বিভিন্ন এলাকার সাথে সড়ক যোগাযোগও বন্ধ রয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, জেলায় ঝড়ে রুবি নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য শুকনো খাবার ও ত্রাণের ব্যাবস্থা করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারকে সরকারের তরফ থেকে আর্থিক সহযোগিতা দেয়া হবে। তবে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে পরে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com