মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

৬০ জেলায় ছড়িয়েছে করোনা, এখনো বাকি যে ৪ জেলা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ৩১০ বার

দেশের ৬৪ জেলার মধ্যে ৬০ জেলায় করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। আজ শনিবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ‘২৪ এপ্রিলের তথ্য বিশ্লেষণ করে দেখছি যে এখন আমাদের ৬০ জেলা আক্রান্ত হয়েছে।’

তিনি জানান, সর্বশেষ আক্রান্ত হয়েছে বরিশাল বিভাগের ভোলা ও রাজশাহী বিভাগের নাটোর জেলা।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, ‘দেশের যে চারটি জেলা এখনও আক্রান্ত হয়নি সেগুলো হলো রাঙামাটি, খাগড়াছড়ি, ঝিনাইদহ ও সাতক্ষীরা।’

উল্লেখ্য, দেশে প্রথম ৮ মার্চ করোনা রোগী শনাক্ত হয়। আজ শনিবার পর্যন্ত সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৯৯৮ জন। আর এই রোগে মৃত্যু হয়েছে ১৪০ জনের। সর্বমোট সুস্থ হয়ে উঠেছেন ১১২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, বৃহস্পতিবার রাত পর্যন্ত মোট রোগীর ৫০ দশমিক ৫৯ শতাংশই ঢাকা শহরের। আর ঢাকা বিভাগের ১৩ জেলায় আছে ৩৫ দশমিক ৪১ শতাংশ।

এছাড়া চট্টগ্রাম বিভাগে ৩ দশমিক ৮৩ শতাংশ, সিলেটে ১ দশমিক ২ শতাংশ, রংপুরে ১ দশমিক ৭২ শতাংশ, খুলনায় দশমিক ৯৩ শতাংশ, ময়মনসিংহে ৩ দশমিক ৪১ শতাংশ, বরিশালে ২ দশমিক ১১ শতাংশ এবং রাজশাহীতে দশমিক ৭৯ শতাংশ রোগী পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com