বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

জাতিসঙ্ঘে ফিলিস্তিনি সদস্যপদ লাভের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ১০৯ বার

ফিলিস্তিনকে জাতিসঙ্ঘের পূর্ণ সদস্য করার প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে নিরাপত্তা পরিষদের ১৫টি দেশের মধ্যে ১২টি দেশের সমর্থন পাওয়া সত্ত্বেও জাতিসঙ্ঘের পূর্ণ সদস্য হতে পারল না ফিলিস্তিন।

বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটে একমাত্র যুক্তরাষ্ট্রই ভেটো দেয়। যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড ভোট দানে বিরত থাকে। আর যে ১২টি দেশ ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছে তারা হলো স্লোভানিয়া, সিয়েরা লিওন, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, মোজাম্বিক, মাল্টা, জাপান, গায়ানা, ফ্রান্স, ইকুয়েডর, চীন ও আলজেরিয়া।

কোনো ভেটো না হলে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে ৯টি ভোট পেলেই সদস্যপদ পেয়ে যাওয়ার কথা। যুক্তরাষ্ট্র প্রথমে চেষ্টা করেছিল, এই ৯ ভোট যাতে ফিলিস্তিন না পায়। কিন্তু তার চেয়ে বেশি পেয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র ভেটো দেয়।

রাশিয়ার নিন্দা
ফিলিস্তিনের সদস্যপ্রাপ্তির বিরুদ্ধে ভেটো দেয়ায় যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দা করেছে রাশিয়া। জাতিসঙ্ঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবানজিয়া বলেন, ‘বিশ্ব সম্প্রদায়ের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ অংশ’ও ফিলিস্তিনকে সমর্থন করে।

তিনি বলেন, ভেটো দিয়ে যুক্তরাষ্ট্র জানালো, ‘তারা ফিলিস্তিনিদের আসলে কী মনে করে।’

তিনি বলেন, ওয়াশিংটন আসলে মনে করে না যে ফিলিস্তিনিদের নিজস্ব রাষ্ট্র থাকা উচিত। তারা কেবল ইসরাইলের স্বার্থই দেখে।

সূত্র : আল জাজিরা, টাইমস অব ইসরাইল

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com