সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু দুর্নীতির মামলা : বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক: আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, যেসব নির্দেশনা জানা জরুরি সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ সংরক্ষিত নারী আসন-২৩: বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার কাল খুলনায় মধ্যরাতে গুলি করে মোবাইল ফোন ছিনতাই মেনোপজ : নারীর জীবনের নতুন অধ্যায় ওসমানী উদ্যানের ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডা. হামিদুজ্জামানের মাতা ফাজিলাতুন নেসার ‍ইন্তেকাল, দাফন সম্পন্ন

বাংলাদেশ ডেইলি অনলাইন:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ২৭৩ বার

নিউইয়র্কের বিশিষ্ট চিকিৎসক, বাংলাদেশ সোসাইটি ও যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সভাপতি ডা. মোহাম্মদ হামিদুজ্জামানের মাতা ফাজিলাতুন নেসা ইন্তেকাল করেছেন। শনিবার (২০ এপ্রিল) সকাল ১১টার দিকে তিনি নিউইয়র্কের হলিসে তার এক কন্যার বাসায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিলো ৮৬ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৩ মেয়ে ও নাতি-নাতনী সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার নামাজে জানাজা রোববার (২১ এপ্রিল) বাদ মাগরেব জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশী যোগ দেন। জানাজা নামাজে ইমামতি করেন জেএমসি’র ইমাম শামসে আলী। নামাজের আগে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে মায়ের জন্য দোয়া কামনা করে বক্তব্য রাখেন ডা. মোহাম্মদ হামিদুজ্জামান। এতে একাধিক ডাক্তার ও সামরিক বাহিনীর সাবেক অফিসার সহ সর্বস্তরের বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশ নেন।
সোমবার (২২ এপ্রিল) সকালে লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়াল মুসলিম কবরস্থানে মরহুমার মরদেহ দাফন করা হয়।
এদিকে ডা. মোহাম্মদ হামিদুজ্জামানের মায়ের ইন্তেকালে কমিউনিটি নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com