বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

কুকি-চিনের পোশাক পরা গুলিবিদ্ধ ২ মরদেহ উদ্ধার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১৫৮ বার

বান্দরবানের রুমায় জঙ্গল থেকে গুলিবিদ্ধ দুইটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

আজ রবিবার সকালে রুমার প্রাংশা ইউপির ৬ নম্বর ওয়ার্ড বাকলাই এলাকার জঙ্গলে মরদেহ দুইটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার থেকে রবিবার সকাল পর্যন্ত ওই এলাকায় প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা যায়। পরে আজ সকালে গুলিবিদ্ধ দুইটি মরদেহ জঙ্গলে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। নিহতদের পরিহিত পোশাক দেখে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের সদস্য বলে ধারণা করা হচ্ছে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন জানান, ঘটনাস্থলটি রুমা এলাকার হলেও থানচির নিকটবর্তী হওয়ায় ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com