রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

গাজার ভবিষ্যত নিয়ে আলোচনা করতে সৌদিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ডেইলি অনলাইন:
  • আপডেট টাইম : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ১২৮ বার

গাজার ভবিষ্যত নিয়ে আলোচনা করতে সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিঙ্কেন। সোমবার (২৯ এপ্রিল) টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে তিনি সৌদি আরবের সিনিয়র নেতাদের সাথে বৈঠকে মিলিত হবেন। গাজা উপত্যকার শাসনব্যবস্থার বিষয়ে আলোচনাকে এগিয়ে নিতে আরো পাঁচটি আরব রাষ্ট্র কাতার, মিসর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানের প্রতিনিধিরা ওই বৈঠকে অংশ নেবেন।

সূত্রটি আরো জানিয়েছে, শীর্ষ মার্কিন কূটনীতিক এই সপ্তাহের শেষের দিকে ইসরাইল যাবেন। সেখানে তিনি গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতির উন্নতির জন্য আরো পদক্ষেপ নিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চাপ দেবেন বলে আশা করা হচ্ছে।

খবরে আরো বলা হয়েছে, গাজার পুনর্গঠন নিয়ে ব্লিঙ্কেন ইউরোপীয় দেশ ও আরব দেশগুলোকে নিয়ে একসাথে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। অবশ্য গাজার পুনর্নির্মাণ ও শাসন বিষয়ে কয়েক মাস ধরেই আলোচনা চলছে। কিন্তু এর কোনো রূপরেখা এখনো স্পষ্ট হয়নি।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের আন্তঃসীমান্ত আক্রমণের পর থেকে ইসরাইল গাজা উপত্যকায় নৃশংস আক্রমণ চালিয়ে যাচ্ছে। এতে অন্তত ৩৪ হাজার ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আরো ৭৭ হাজার ৪০০ জনের বেশি আহত হয়েছে।

আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ রয়েছে। জানুয়ারিতে একটি অন্তর্বর্তীকালীন রায়ে তেল আবিবকে গণহত্যামূলক কর্মকাণ্ড বন্ধ করতে এবং গাজার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের নিশ্চয়তা দেয়ার ব্যবস্থা করতে নির্দেশ দেয়া হয়েছিল।

সূত্র : টাইমস অফ ইসরাইল

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com