রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

চুক্তি হোক বা না হোক, রাফায় অভিযান চলবে : নেতানিয়াহু

বাংলাদেশ ডেইলি অনলাইন:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১০৬ বার

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে বন্দীবিনিময় চুক্তি হলেও রাফা অভিযান থেকে নিবৃত্ত হবে না ইসরাইল। সোমবার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন মন্তব্য করেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি প্রধানমন্ত্রী বলেছেন, হামাসের সাথে যুদ্ধবিরতি ও বন্দীবিনিময় চুক্তি হলেও ইসরাইল দক্ষিণাঞ্চলীয় রাফা অঞ্চলে আক্রমণ চালাবে।

নেতানিয়াহু বলেন, ‘আমরা আমাদের সকল লক্ষ্য অর্জনের আগে যুদ্ধ বন্ধ করব, এই ধারণা প্রশ্নাতীত। আমরা রাফায় প্রবেশ করব। সেখানে হামাসের ব্যাটালিয়নগুলোকে নির্মূল করব। এর মধ্যে তাদের সাথে কোনো চুক্তি হতেও পারে, আবার নাও হতে পারে।’

ইসরাইলি প্রধানমন্ত্রী কয়েক মাস ধরে তাদের প্রধান মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের জনসাধারণের চাপ সত্ত্বেও রাফায় আক্রমণের প্রতিশ্রুতি প্রকাশ করে যাচ্ছে।

জাতিসঙ্ঘ এবং মানবিক সংস্থাগুলো বারবার সতর্ক করেছে, রাফায় আক্রমণ করা হলে সেটি হবে চরম বিপর্যয়কর। কারণ সেখানে এক মিলিয়নেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে।

সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com