রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

জিম্বাবুয়েকে লজ্জার রেকর্ডের দিকে ঠেলে দিচ্ছে টাইগাররা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ১৮৫ বার

টাইগার বোলারদের দাপটে চট্টগ্রামে ধুঁকছে জিম্বাবুয়ে। ভেঙে গেছে তাদের টপ অর্ডারে, বেড়িয়ে এসেছে লেজ। মেহেদী-তাসকিনদের সামনে দাঁড়াতেই পারছে না তারা। ৮ ওভারে ৪২ রান তুলেই তারা হারিয়েছে ৭ উইকেট।

শুরুটা করেছিলেন শেখ মেহেদী। খেলা শুরু হতেই তার হাত ধরে উইকেটের দেখা পায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই ক্রেইগ আরভিনের উইকেট ভাঙেন তিনি। আরভিনকে ফেরান ডাক উপহার দিয়ে।

পরের আঘাত আসে সাইফুদ্দীনের হাত ধরে। বফেরার অপেক্ষাটা দেড় বছরের হলেও উইকেট তুলে নিতে দেরি করেননি। জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েই পেয়ে গেছেন উইকেটের দেখা। ১৪ বলে ১৭ করা জয়লর্ড গাম্বেকে ফিরিয়ে করলেন চিরচেনা সেই উদযাপন।

এরপর পাওয়ার প্লের শেষ ওভারের প্রথম বলে রান আউট হয়ে ফেরেন ব্রায়ান বেনেট। ১৫ বলে ১৬ রান করেন তিনি। তবে বড় ধাক্কাটা আসে পরের বলে সিকান্দার রাজা গোল্ডেন ডাক মেরে ফিরলে। ৩৮ রানে ৪ উইকেট নিয়ে শেষ হয় পাওয়ার প্লে।

তবে বিপর্যয় থামেনি তখনো। পরের ওভারে এসে তাসকিন প্রথম দুই বল থেকেই তুলে নেন জোড়া উইকেট। জোড়া গোল্ডেন ডাক মেরে ফেরেন শন উইলিয়ামস আর রায়ান বার্ল। জেগে উঠে হ্যাটট্রিকের সম্ভাবনাও। যদিও তা হয়নি।

অষ্টম ওভারে এসে নিজের দ্বিতীয় উইকেটটা তুলে নেন সাইফুদ্দীন। তাওহীদ হৃদয়ের অসাধারণ ক্যাচ হয়ে ফেরেন লুক জঙ্গি। ৪১ রানে ৭ উইকেট হারায় জিম্বাবুয়ে।

এভাবে চলতে থাকলে লজ্জার এক রেকর্ড গড়বে জিম্বাবুয়ে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে তাদের সর্বনিম্ন রান ৮২। চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে আজ হয়তো তা ভেঙে যেতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com