বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

সুন্দরবনের আগুন ছড়িয়েছে ‘আড়াই কিলোমিটার’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৫ মে, ২০২৪
  • ১৫৭ বার

বাগেরহাটের সুন্দরবনে লাগা আগুন এখনো জ্বলছে। আগুনের পরিধি এরই মধ্যে আড়াই কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে একসঙ্গে কাজ করছে বন বিভাগ ও ফায়ার সার্ভিস। তাদের সঙ্গে যোগ দিয়েছে কোস্টগার্ড ও নৌবাহিনীর দুটি দল। আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করছেন স্থানীয় স্বেচ্ছাসেবকরা।

আগুন যাতে আরও বেশি ছড়িয়ে না পড়ে এ জন্য আশপাশে ক্যানেল তৈরি করা হচ্ছে। আজ রবিবার বিকেল ৪টার দিকে  এসব তথ্য জানান সুন্দরবন পূর্ব বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান।

মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘আগুন আমরা এখনো নিয়ন্ত্রণে আনতে পারিনি। প্রচণ্ড রোদ ও সুন্দরবনের মধ্যে শুকনো পাতা থাকার কারণে আগুন নেভাতে অনেক বেগ পেতে হচ্ছে। আগুন যেন অন্যত্র ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য আগুনের আশপাশে ক্যানেল তৈরি করছি। এ কাজে বন বিভাগ, ফায়ার সার্ভিস, স্থানীয় স্বেচ্ছাসেবক, কোস্টগার্ড ও নৌবাহিনী একযোগে কাজ করছে। আমরা আশা করছি, সন্ধ্যার মধ্যে সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে আসবে।’

উল্লেখ্য, পূর্ব সুন্দরবন বিভাগের চাদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকার লতিফের ছিলা নামক স্থানে গতকাল শনিবার দুপুরে আগুন লাগে। তবে কী কারণে আগুন লেগেছে, তা নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেবকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে সুন্দরবন পূর্ব বন বিভাগ। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতবিদেন দিতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com