বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

আল-জাজিরার কার্যালয়ে ইসরায়েলের তল্লাশি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৬ মে, ২০২৪
  • ১২৮ বার

জেরুজালেমে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরার কার্যালয়ে তল্লাশি চালিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। আল-জাজিরা ও ইসরায়েলি কর্তৃপক্ষ রয়টার্সকে তল্লাশির বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে ইসরায়েলের মন্ত্রিসভায় গাজা যুদ্ধ চলা অবস্থায় আল-জাজিরার স্থানীয় কার্যক্রম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়। কারণ আল-জাজিরাকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি দাবি করছে দেশটি।

তল্লাশির ঘটনার একটি ভিডিও ফুটেজ অনলাইনে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, একটি কক্ষে সাদাপোশাকে ইসরায়েলি কর্মকর্তারা ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম ভেঙে ফেলছেন।

আল-জাজিরার সূত্র জানিয়েছে, পূর্ব জেরুজালেমে তাদের কার্যালয়ে এ ঘটনা ঘটেছে। ইসরায়েলের এ কর্মকাণ্ডকে তারা ‘অপরাধমূলক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছে।

টেলিভিশন চ্যানেলটি ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, এমন অভিযোগকে ‘বিপজ্জনক’ ও ‘হাস্যকর মিথ্যাচার’ বলা হয়েছে।

আল-জাজিরা বলছে, এমন অভিযোগ তাদের সাংবাদিকদের ঝুঁকিতে ফেলেছে। এ পরিস্থিতিতে আইনি পদক্ষেপ নেওয়ার অধিকার তাদের রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com