বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

রাফায় ইসরাইলি হামলায় নিহত ১২

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ১১১ বার

ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে ইসরাইলি হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। স্থানীয় হাসপাতাল সূত্রে এ কথা জানা গেছে।

মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, রাফা শহরে রাতারাতি ইসরাইলি হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে।

এতে আরো বলা হয়েছে, রাফার পশ্চিমাঞ্চল তাল আস-সুলতান এলাকায় একটি বাড়িতে ইসরাইলি বোমা হামলায় পাঁচজন নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছে। এ ছাড়া পশ্চিম রাফায় অপর একটি বাড়িতে বোমা হামলা চালিয়ে এক শিশুসহ অন্তত তিনজনকে হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনী।

এদিকে ফিলিস্তিনি গণমাধ্যম প্যালেস্টাইন ইনফরমেশন সেন্টারের খবরে বলা হয়, রাফার পূর্বাঞ্চলে একটি বাড়িতে ইসরাইলি হামলায় চারজন নিহত হয়েছে। ইসরাইলি বাহিনীর ছোড়া বোমা গাজার দক্ষিণাঞ্চলীয় শহটির আল-জাইনা এলাকার একটি বাড়িতে আঘাত হানে। এতে আল-হামস পরিবারের সদস্যরা থাকতেন।

টানা সাত মাসের আগ্রাসনে গাজা উপত্যকার বিলিয়ন ডলার ক্ষতি করেছে ইসরাইল। এই আগ্রাসনে অন্তত ৮০ হাজার ঘর-বাড়ি ধ্বংস হয়েছে। এসব আবাসন ইউনিট পুনর্নিমাণে ৮০ বছর সময় লাগতে পারে।

ইউএনডিপির প্রশাসক অ্যাচিম স্টেইনার এক বিবৃতিতে বলেছেন, মানুষের ক্ষতির অকল্পনীয় মাত্রা, পুঁজির বরবাদি এবং এত অল্প সময়ের মধ্যে দারিদ্র্যের তীব্র বৃদ্ধি একটি গুরুতর উন্নয়ন সঙ্কট তৈরি করবে। এটি আগামী প্রজন্মের ভবিষ্যতকে হুমকির মুখে ফেলবে।’

উল্লেখ্য, গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামাসের প্রাণঘাতী হামলার পর শুরু হওয়া সঙ্ঘাতে গাজায় প্রায় ৮০ হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে। এতে কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। এছাড়াও ইসরাইলি হামলায় নিহত হয়েছে অন্তত ৩৪ হাজার ৭৩৫ জন ফিলিস্তিনি।
সূত্র : আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com