সোমবার, ২২ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ইসরাইল সংশ্লিষ্ট জাহাজে আটক সেই পাঁচ ভারতীয় নাবিককে মুক্তি দিল ইরান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ১০৭ বার

ইসরাইল সংশ্লিষ্ট জাহাজে আটক থাকা ভারতীয় পাঁচ নাবিককে মুক্তি দিয়েছে ইরান। এরইমধ্যে বৃহস্পতিবার ইরান ছেড়েছেন তারা। এতে দুদেশের মধ্যে কূটনৈতিক অগ্রগতি হয়েছে বলে মনে করছে ভারত। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

খবরে বলা হয়েছে, ইরানে আটক হওয়া ইসরাইল সংশ্লিষ্ট ওই জাহাজের পাঁচ ভারতীয় নাবিকের মুক্তি নিশ্চিত করেছে তেহরান। এতে ইরানকে ধন্যবাদ জানিয়েছে ভারত। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় আটক হয়েছিল ওই জাহাজটি। গত ১৩ এপ্রিল কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে পর্তুগালের পতাকাবাহী এমএসসি আরিজ নামের জাহাজটি আটক করে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)। এ সময় জাহাজে মোট ২৫ জন নাবিক ছিলেন। এদের পাঁচ ভারতীয় নাবিককে মুক্তি দিল তেহরান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com